হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শহীদ মুজাহিদ ইমাম, আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হোসাইনি খামেনেয়ীর স্মরণে গঠিত কমিটির ৩ নম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
بسم الله الرّحمن الرّحیم
«مِنَ الْمُؤْمِنِینَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَیْهِ فَمِنْهُم مَّن قَضَی نَحْبَهُ وَمِنْهُم مَّن یَنتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِیلًا»
(সূরা আহযাব: ২৩)
শিয়া বিশ্বের সম্মানিত মারজা, ইসলামী বিপ্লবের প্রাজ্ঞ নেতা এবং সত্য ও প্রতিরোধের ফ্রন্টের পতাকাবাহক, শহীদ মুজাহিদ ইমাম আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী হোসাইনি খামেনেয়ী-এর শাহাদাতের পর সমগ্র ইসলামী বিশ্ব এমন এক মহান ব্যক্তিত্বের শোকে নিমজ্জিত, যিনি তাঁর বরকতময় জীবন সত্য প্রতিষ্ঠা, ইসলামের প্রতিরক্ষা, জনগণের সেবা এবং মুসলিম উম্মাহর পথনির্দেশনায় উৎসর্গ করেছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, দৃঢ় ঈমান, আন্তরিক সংগ্রাম, অটল ধৈর্য ও দূরদর্শিতার মাধ্যমে তিনি সর্বদা ইরানের স্বাধীনতা এবং ইসলামী উম্মাহর মর্যাদা ও নেতৃত্বের পতাকা উঁচু রেখেছিলেন। তাঁর নাম ও স্মৃতি ইরান, ইসলামী বিশ্ব এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মারক কমিটি, ইমাম মাহদী (আ.), বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসাইনি খামেনেয়ী এবং সত্যপথের অনুসারী সব স্বাধীনচেতা জাতির প্রতি সমবেদনা জানিয়ে, ইসলামী ইরানের জনগণ ও ইসলাম ও বিপ্লবপ্রেমী মানুষের আন্তরিক ও ব্যাপক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পূর্ববর্তী বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এবং গৃহীত পরিকল্পনার ভিত্তিতে জানানো হয়েছে যে, শহীদ নেতার পবিত্র মরদেহ এবং তাঁর পরিবারের সদস্যদের-ড. মিসবাহুল হুদা বাকেরি-কানি, সাইয়্যেদা বুশরা হোসাইনি খামেনেয়ী, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মাদী গোলপায়েগানীর-বিদায়, জানাজা ও দাফনের অনুষ্ঠান নিম্নরূপ অনুষ্ঠিত হবে:
কর্মসূচি
শনিবার ১৩ তীর ১৪০৫ এবং রবিবার ১৪ তীর ১৪০৫
(মহররমের ১৯ ও ২০ তারিখ)
তেহরানের ইমাম খোমেনী মুসাল্লা-তে পবিত্র জানাজার প্রতি বিদায়ী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।
সোমবার ১৫ তীর ১৪০৫
(মহররমের ২১ তারিখ)
তেহরানে জানাজা ও শোকযাত্রা।
মঙ্গলবার ১৬ তীর ১৪০৫
(মহররমের ২২ তারিখ)
পবিত্র কুম নগরীতে জানাজা ও শোকযাত্রা।
বৃহস্পতিবার ১৮ তীর ১৪০৫
(মহররমের ২৪ তারিখ এবং ইমাম সাজ্জাদ (আ.)-এর শাহাদাতের রজনী)
পবিত্র মাশহাদ নগরীতে জানাজা ও শোকযাত্রা, এবং ইমাম রেজা (আ.)-এর পবিত্র হারামে দাফন।
বিবৃতিতে বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলামপ্রেমী এবং ইরানপ্রেমী সকল ব্যক্তিকে এই মহিমান্বিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে।
শেষে আয়োজক কমিটি অনুষ্ঠান বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনার জন্য ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেছে যে, এই শোকানুষ্ঠানের মূল দায়িত্ব জনগণই পালন করবে এবং এটি একটি অনন্য ও গৌরবময় গণ-আয়োজনে পরিণত হবে।
অনুষ্ঠানের আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জনসাধারণকে জানানো হবে।
শহীদ ইসলামী বিপ্লবী নেতার রচনাবলি সংরক্ষণ ও প্রকাশনা কার্যালয়
২৩ খোরদাদ ১৪০৫ (ইরানি সন)
আপনার কমেন্ট